বাজারে এআই প্রযুক্তির নতুন ২ ল্যাপটপ

২১ নভেম্বর, ২০২৪ ১৮:০৭  

দেশের বাজারে এআই (AI) প্রযুক্তি সমৃদ্ধ  এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের নতুন ২টি ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।  ল্যাপটপ ২টির মডেল যথাক্রমে এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি।

ল্যাপটপ ২টিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ এবং ৭ ১৫৫এইচ প্রসেসর, যা  ৪.৫ গিগা হার্জ  থেকে ৪.৮  গিগা হার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। স্টোরেজ হিসেবে রয়েছে  যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি।

দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র‍্যাম। আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। সিলভার কালারের এই ল্যাপটপ ২টিতেই রয়েছে ২ বছরের বিক্রয় পরবর্তী  সেবা। 

এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি এর সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ১৩২,০০০ এবং ১৫০,০০০ টাকা।